এডু’স শ্যাডেস কী?
এডুস শ্যাডোজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে মুল্যায়ন, পর্যবেক্ষণ. বিশ্লেষণ ও পরিবর্তনে ভুমিকা রাখাই এই সংগঠনের মুল লক্ষ্য। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সংগঠনে যোগ দিয়ে এ সংগঠনের কার্যক্রমে ভুমিকা রাখতে পারবে।
দেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে মুল্যায়ন, পর্যবেক্ষণ. বিশ্লেষণ ও পরিবর্তনে ভুমিকা রাখাই এ সংগঠনের মুল লক্ষ্য।
উক্ত লক্ষ্যে পৌঁছার জন্য সংগঠনের উদ্দেশ্যসমূহ হলো:
ক. সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তণের লক্ষ্যে জনমত গঠন ও ‘চাপসৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করা
খ. প্রধাণত দেশের বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা নীতি, শিক্ষা কার্যক্রমের মুল্যায়ন, পর্যবেক্ষণ. বিশ্লেষণ ও পরিবর্তনে ভুমিকা রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা:
গ. এডু’স শ্যাডোজ এর কার্যক্রম পরিচালনায় সমাজকে সচেতন ও সুসংগঠিত করা এবং বিদ্যমান আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো মূল্যায়ন ও যুগোপযোগীকরণে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করা;
খ. সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের “নিরীক্ষক” ও ‘অতন্দ্র প্রহরী’র ভূমিকা পালন করা।
‘এ্যাডুস শ্যাডেস’ পরিচালনার মূলনীতি হলো দলনিরপেক্ষতা, নিয়মানুবর্তিতা, সততা, স্বচ্ছতা, মোট কথা কার্যপরিচালনার ক্ষেত্রে ইতিবাচক নৈতিকতার লালন, পালন ও ধারণ করা।
06/12/24 তারিখে এ সংগঠনের পরিকল্পনা করা হয়।
2025 সালের 25 এপ্রিল তারিখে এ সংগঠনের প্রাথমিক রুপরেখা নিয়ে আলোচনা করেন।
2025 সালের 30 জুন তারিখে প্রথম অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার অন্ধকার বা নেতিবাচক দিকগুলোকে তুলে আনা ও প্রয়োজনীয় পরিবর্তনে ভুমিকা রাখাই এ সংগঠনের উদ্দেশ্য ।
শিক্ষা গ্রহণকারী-শিক্ষার্থী, শিক্ষাদানকারী-শিক্ষক ও শিক্ষাদান ও গ্রহণে ভুমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক উন্নয়নে ভুমিকা রাখতে চেষ্টা করবে।
এ্যাডুস শ্যাডোজ- দাতাদের অর্থে পরিচালিত কোন বেসরকারী সংস্থা নয়। এটি দেশের বিভিন্ন নাগরিকদের স্বেচ্ছাব্রতী নাগরিক উদ্যোগ। রাষ্ট্র বা সমাজের প্রতি দায়বদ্ধতার তাগিদ থেকেই এর সৃষ্টি। এর সাথে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নেতৃত্বে ও অর্থায়নেই এর কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের প্রয়োজনে অনুদান গ্রহণ করা যেতে পারে।



